Basic Sentence Structure
একটি আদর্শ ইংরেজি বাক্যের প্রধান উপাদান ৪টি। এগুলো নির্দিষ্ট এই
সিকোয়েন্স বা ধারাবাহিকতা মেনেই বসে:
Subject + Verb + Complement + Modifier
১. উপাদানগুলোর বিস্তারিত বিশ্লেষণ
A. Subject (কর্তা)
যে বা যারা কাজটি সম্পাদন করে, তাকে Subject বলে। এটি সাধারণত কোনো Noun
(বিশেষ্য) বা Noun Phrase (শব্দগুচ্ছ) হয়। এটি বাক্যের শুরুতে বসে এবং
"কে" বা "কারা" দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়।
- উদাহরণ: The coffee
is hot. (এখানে The coffee হলো Subject)।
B. Verb (ক্রিয়া)
Subject কী কাজ করছে বা তার অবস্থা কী, তা Verb দিয়ে প্রকাশ পায়। প্রতিটা
বাক্যে অবশ্যই একটি Verb থাকতে হবে।
- উদাহরণ: She drives
fast. (এখানে drives হলো Verb)।
C. Complement (পরিপূরক)
Verb-এর কাজকে সম্পন্ন করতে বা অর্থ পূর্ণ করতে যা ব্যবহৃত হয়, তা-ই
Complement। সহজ ভাষায় এটি মূলত Object-এর মতো কাজ করে। Verb-কে
"কী" (What) বা "কাকে" (Whom) দিয়ে প্রশ্ন করলে Complement
পাওয়া যায়।
- নোট: সব বাক্যে
Complement নাও থাকতে পারে।
- must be a Noun
or Pronoun.*
- don't usually
use a preposition before a complement.*
- can never be
an adverb.*
- উদাহরণ: John bought a
car. (কী কিনেছিল? a car — এটি Complement)।
D. Modifier (বিশেষণমূলক অংশ)
এটি বাক্য সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় (যেমন—কাজটি কোথায়, কীভাবে
বা কখন ঘটেছে)। Modifier সাধারণত একটি Adverb বা Prepositional
Phrase হয়।
- নোট: Modifier
বাক্যে থাকা বাধ্যতামূলক নয়। এটি স্থান (Place) এবং সময় (Time) নির্দেশ করে।
যদি একই বাক্যে দুইটাই থাকে, তবে সাধারণত আগে Place, পরে Time বসে।
- উদাহরণ: He ran fast
in the park yesterday. (fast = কীভাবে, in the park
= কোথায়, yesterday = কখন)।
২. ছকের মাধ্যমে বাক্যের গঠন (Sentence
Structure Table)
নিচের টেবিলটি খেয়াল করলে পুরো প্যাটার্নটি একদম পরিষ্কার হয়ে যাবে:
|
Subject |
Verb |
Complement |
Modifier of Place (কোথায়) |
Modifier of Time (কখন) |
|
John and I |
ate |
a pizza |
at the restaurant |
last night. |
|
The teacher |
is writing |
a lesson |
on the board |
right now. |
|
We |
study |
English |
at school |
every day. |
|
Henry |
swam |
— |
in the pool |
this morning. |
গুরুত্বপূর্ণ নোট (Common Trap):
পরীক্ষায় প্রায়ই Modifier of Time-কে Place-এর আগে দিয়ে ভুল বাক্য তৈরি
করা হয়। যেমন: We study English every day at school. (ভুল)। সঠিক হবে: We
study English at school every day.
৩. পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসতে পারে
(Exam Focus)
ক্লিপস টোফেল এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্যাটার্ন থেকে মূলত Word
Order বা শব্দের সঠিক অবস্থান নিয়ে প্রশ্ন আসে।
ভুল বাক্য:
The students bought yesterday some books at the store. (ভুল, কারণ Verb-এর
পরেই Complement বসার কথা, কিন্তু এখানে Modifier of Time 'yesterday' মাঝখানে চলে
এসেছে)।
সঠিক বাক্য:
The students bought some books at the store yesterday.
(Subject + Verb + Complement + Place + Time)
